গাইবান্ধায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫১ এএম

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা শহরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের একোস্টেট পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতারা হলেন, গাইবান্ধা পৌর শহরের মো মতিন বিহারীর ছেলে সাইদ হাসান জসিম বিহারী (৪৫), যিনি পৌর আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক পদে আছেন, এবং মোস্তাক আহমেদ রঞ্জু (৪৮), গাইবান্ধা শহরের একোস্টেট পাড়া এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে, যিনি সাবেক গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে  তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত