ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে লিভারপুল। আজ ৩১তম রাউন্ডের ম্যাচে এভারটন ও আর্সেনালের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তাতে আরও সুবিধা হলো অলরেডদের।
ম্যাচে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না আর্সেনাল। নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট আদায় করে নিল এভারটন।
৩৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে আর্সেনাল এগিয়ে যায়। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে সমতা আনেন ইলিমান এনদাই। ম্যাচে বল দখল, গোলমুখে শট সব কিছুতে এগিয়ে থাকলেও পূর্ণ পয়েন্ট নিতে পারেনি আর্সেনাল।
৩১ ম্যাচ শেষে ৬২ পয়েন্টে দুইয়ে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্টে শীর্ষে লিভারপুল। আর্না স্লটের দল আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আগামীকাল ফুলহ্যামের মাঠে খেলা লিভারপুলের। সেই ম্যাচে জয় পেলে ১৪ পয়েন্টে এগিয়ে যাবে অলরেডরা।
তামিমের জায়গায় অধিনায়কত্ব উপভোগ করতে চান হৃদয়