ফিলিস্তিনের গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন আলোচিত ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।
ভিডিও বার্তায় আজহারী বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দির বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।
তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানান তিনি।
ইসরায়েল গাজায় যুদ্ধ নয়, মানবতাবিরোধী অপরাধ করছে
'আকিব জাভেদ থাকলে পাকিস্তান বাংলাদেশের কাছেও হারবে'