বাংলাদেশ নারী ফুটবল দলের আরও চার খেলোয়াড় ভুটানের লিগে খেলতে যাচ্ছেন। থিম্পু সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলতে যাবেন কৃষ্ণা রাণী সরকার। এই নিয়ে ভুটানের ওই লিগে বাংলাদেশের খেলোয়াড়দের সংখ্যা দাঁড়াল ১০ জনে।
ইতোমধ্যে এফসি পারোতে খেলতে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। আগামী ১১ এপ্রিল যাওয়ার কথা আছে ট্রান্সপোর্ট ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপণা চাকমার।
বাফুফে সূত্রে জানা গেছে, শামসুন্নাহার জুনিয়রকে পেতে চেয়েছিল থিম্পু সিটি। কিন্তু এই তারকা সেখানে যাবেন না। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেড চেয়েছিল মোসাম্মৎ সাগরিকাকে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ায় তার যাওয়া হচ্ছে না। সাগরিকার জায়গায় যাচ্ছেন কৃষ্ণা।
নারী ইমার্জিং দলের দায়িত্ব নিচ্ছেন ফারুক
নতুন বিদেশি নিয়ে নামছে কিংস-আবাহনী