৫টি ওয়াইড দিয়ে আইপিএলের দীর্ঘতম ওভারের রেকর্ডে শার্দুল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:২৭ পিএম

এক ওভার করতে গিয়ে ৫টি ওয়াইড দিয়ে বসলেন লখনৌ সুপার জায়ান্টসের অল-রাউন্ডার শার্দুল ঠাকুর। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ রানে রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে তিনি এই কাণ্ড ঘটান। এতে তার নাম উঠে গেল আইপিএলের দীর্ঘতম ওভারের রেকর্ডে। তার পাশে আছেন আরও দুই বোলার।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে আইপিএলে সবচেয়ে বেশি বলের ওভার করেছেন শার্দূল। ওভারের প্রথম পাঁচটি বলই ছিল ওয়াইড। সব মিলিয়ে ১১টি বল করার পর শেষ হয় তার ওভার। তবে আইপিএলে কোনো বোলারই এর আগে ওভারের প্রথম পাঁচটি বলই ওয়াইড করেনি।

এই বিব্রতকর রেকর্ডে শার্দুলের সঙ্গী মোহাম্মদ সিরাজ এবং তুষার দেশপাণ্ডে। ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের হয়ে লখনউয়ের বিপক্ষে ১১ বলে ওভার শেষ করেছিলেন তুষার। সে বছরই সিরাজ বেঙ্গালুরুর হয়ে মুম্বাইয়ের বিপক্ষে ১১টি বল করে ওভাবর শেষ করেছিলেন।

গতকালের ম্যাচে শার্দূল ৪ ওভার বল করে খরচ করেছেন ৫২ রান, শিকার করেছেন ২টি উইকেট। এদিন ৪ ওভারে মোট ৮টি ওয়াইড বল করেছেন শার্দুল। আর লখনউয়ের বোলারেরা সব মিলিয়ে করেছেন ২০টি ওয়াইড। এরপরও ব্যাটিং ব্যর্থতায় জিততে পারেনি কলকাতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত