গ্লেন ম্যাক্সওয়েলকে যে রূপে দেখে সবাই অভ্যস্ত, চলতি আইপিএলে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। একের পর এক ম্যাচে দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হচ্ছেন পাঞ্জাব কিংসের এই অজি তারকা। গতকাল মঙ্গলবার চেন্নাইয়ের বিপক্ষে তার দল ১৮ রানের জয় পেলেও ম্যাক্সওয়েল আউট হয়েছেন মাত্র ১ রানে।
চেন্নাইকে হারিয়ে আবারও আইপিএল পয়েন্ট টেবিলের প্রথম চারের মধ্যে ঢুকেছে পাঞ্জাব কিংস। তবে তাদের জয়ের আনন্দ মাটি করে দিয়েছেন ম্যাক্সওয়েল। দুই বলে ১ রান করে রবিচন্দ্রন অশ্বিনকে ফিরতি ক্যাচ দিয়ে আউ হওয়ার পর ডাগআউটের কাছে গিয়ে একটি চেয়ারে লাথি মারেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। এই অপরাধে তাকে শাস্তি দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাক্সওয়েল আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করে লেভেল-১ অপরাধ করেছেন। তবে অজি তারকা অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার কোনো অপরাধ করলে আরও বড় শাস্তি পেতে পারেন ম্যাক্সওয়েল।
চলতি আইপিএলে ক্রিকেটারদের শৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লখনৌয়ের দিগ্বেশ রাঠী, গুজরাটের ইশান্ত শর্মা শাস্তি পেয়েছেন। পাশাপাশি স্লো ওভার রেটিংয়ের দায়ে ইতোমধ্যেই শাস্তি হয়েছে হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত ও রজত পাতিদারের।
ইসরায়েলি ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা
প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে ধাক্কা খেল হামজার শেফিল্ড
জিম্বাবুয়ে আসার আগেই রানে ফিরলেন মুশফিক