দিনাজপুরে বালুবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় রেফায়েত হক বাধন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তিনি নিহত বাধনের ছোট ভাই বলে জানা গেছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজারে স্মিতা ফিলিং ষ্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বাধন সাতনালা গ্রামের নজরুল হকের ছেলে। এছাড়া আহত প্লাবনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, তারা দুই ভাই বাসা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাধনের মৃত্যু হয় এবং প্লাবন গুরুতর আহত হয়। একপর্যায়ে ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন,নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবোঝাই ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিটিভি-পিটিভির মধ্যে সমঝোতায় আগ্রহ পাকিস্তান হাইকমিশনারের
পরকীয়ার জেরে দিনমজুরকে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড