নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অর্থনৈতিক বিশ্ব সম্পর্কিত সেশন অনুষ্ঠিত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স সফলভাবে "Understanding Our Economic World: Business, Society, and Your Life at York University" শীর্ষক একটি সেশন আয়োজন করে, যা কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এনএসইউ ক্যাম্পাসে আয়োজিত এই সেশনের মূল লক্ষ্য ছিল বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আন্তঃশাস্ত্রীয় গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার অভিজ্ঞতা সমৃদ্ধ করা।  

ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ-এর অধ্যাপক ও ডিন ড. জন জাস্টিন ম্যাকমার্ট্রি এই সেশনের মূল বক্তা ছিলেন। তিনি ব্যবসা, সমাজ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতার মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করেন। এছাড়াও, তিনি আন্তঃদেশীয় অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং কীভাবে ইয়র্ক ইউনিভার্সিটির গবেষণা কার্যক্রম বাস্তবিক জ্ঞান ও বাস্তব জীবনের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে, সে সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা ভাগ করেন।

ইন্টারঅ্যাকটিভ এই সেশনে শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণকারীরা এই আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হয়ে বৈশ্বিক অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা এবং তা ব্যক্তিগত জীবনে কীভাবে প্রভাব ফেলে, সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দেন “যদি তুমি এমন কিছু করতে পারো যা অন্যরা পারে না, তবে তুমি এর থেকে সর্বোচ্চ লাভ পেতে পারবে।” 

সেশনের আগে, ড. জন জাস্টিন ম্যাকমার্টি ইয়র্ক ইউনিভার্সিটির আঞ্চলিক নিয়োগ ব্যবস্থাপক (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া) মিস সুচিতা এফ হুসাইনের সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, ডিন এবং গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে এক বৈঠকে অংশ নেন। আলোচনায় এনএসইউ ও ইয়র্ক ইউনিভার্সিটির মধ্যে সম্ভাব্য যৌথ উদ্যোগের বিষয়ে আলোকপাত করা হয়, যা একাডেমিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের বিনিময়ের সুযোগ বৃদ্ধি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত