নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন আরেকটি দল। আজ বুধবার নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। দলটির নিবন্ধন নম্বর ৫৫।
বিএমজেপির প্রেসিডেন্ট বলেন, ২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই।
তিনি বলেন, ‘আজকে কাঙ্ক্ষিত নিবন্ধন সনদ পেলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। ৩ কোটির মতো মাইনরিটি (সংখ্যালঘু) সম্প্রদায়ের মানুষ আছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট।
মেঘনার চরে ভাসমান হাসপাতাল উদ্বোধন
মার্চে রাজনৈতিক সহিংসতায় ২৩ মৃত্যু, ১৮ জনই বিএনপির