আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের শুরুটা এবার প্রত্যাশা মতো হয়নি। প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই তারা হেরেছে। গত মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে হারের পর মুখ খুলেছেন দলটির মালিক শাহরুখ খান। নিজের কষ্ট গোপন না করে আজিঙ্কা রাহানেদের দিয়েছেন আবেগঘন বার্তা।
শাহরুখ বলেছেন, ‘এই পরাজয়টা দুঃখজনক। কারণ, আমরা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। তবে ইতিবাচক দিক হলো, আমরা লড়াই করতে পারি এবং বড় রান তাড়া করতে পারি। অনেক সময় আমাদের সেরাটাও জয়ের জন্য যথেষ্ট হয় না। আমার মনে হয়, ওই দিনটা তেমনই একটা দিন ছিল। আমরা মাত্র একটা শট দূরে থেমেছি। একটা বল দূরে থেমেছি। এই পরাজয়কে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। বিপদে পড়লেই দলের সংহতি আরও বাড়ে।’
আইপিএলে নাইট রাইডার্সের পরের ম্যাচ আগামী ১১ এপ্রিল চেন্নাইয়ের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এর আগে লখনৌয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে হার থেকে রাহানেদের শিক্ষা নেওয়ার বার্তাও দিয়েছেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের এই বার্তা পোস্ট করেছেন নাইট রাইডার্স কর্তৃপক্ষ। যার শিরোনামে লেখা হয়েছে, ‘আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’
একপেশে ম্যাচে এক হালি গোল করে সেমির পথে বার্সা
‘বাজপাখি’ হতে পারেননি মার্তিনেজ, হারল তার দল