ময়মনসিংহের ত্রিশালে চাউলাদী গ্রামে পূর্বশত্রুতার জেরে বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মাহাবুবুল আলম নামে এক ব্যক্তি। এ ঘটনায় ত্রিশাল থানায় অভিযোগ করেছে ভুক্তভোগি জাকারিয়া।
জানা যায়, চাউলাদী গ্রামের মড়লবাড়ীর প্রত্যেকেই বহু বছর আগেই পৈতৃক সূত্রে বাড়িভিটাসহ জমিটি বুঝে নেন। তবে ওই বাড়ির আশরাফ আলীর বড় ছেলে মাহাবুবুল আলম সবার মধ্যে ব্যতিক্রম। তুচ্ছ কারনেই যেকারো সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসেন। তার হাত থেকে রেহাই পাননি জেঠাতো ভাই জাকারিয়াও।
থানায় অভিযোগের ভিত্তিতে আরো জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিনিয়ত চলে মাহাবুবুলের বকাবকি। কেউ কিছু বলতে গেলে, দা, কুড়াল অথবা হাতের কাছে লাঠিসোটা যা পান তা নিয়েই আঘাত করতে আসেন মাহাবুবুল। পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার জাকারিয়ার জমিতে থাকা শতাধিক বাঁশ কেটে নিয়ে যান । ওই ঘটনায় রাতেই ভুক্তভোগী বাদী হয়ে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জাকারিয়ার পরিবারের সদস্যদের চলাচলের নিজস্ব রাস্তাটিও বেড়া দিয়ে বন্ধ করে দেন মাহাবুবুল। প্রচণ্ড রকমের একটা আতঙ্কের মধ্যে দিন কাটছে আমাদের। অভিযোগ তদন্তে ঘটনাস্থলে যান ত্রিশাল থানার এএসআই ইসমাঈল হোসেন।
তদন্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন জানান, বাড়িতে পুলিশ যাওয়ার খবরে মাহাবুবুল গা-ঢাকা দিলে, তার ছোট ভাই আল আমিন ও স্থানীয় ইউপি সদস্য কে দুই দিনের মধ্যে সমস্যা সমাধান করতে বলে আসছি।
এব্যাপারে মাহাবুবুল আলমের ভাষ্য, জাকারিয়াদের চলাচলের রাস্তা ও বাঁশঝাড়ের জমিটি তার নিজের। দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে আঘাত করতে তেড়ে আসার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
ইউপি সদস্য দুলাল জানান, বসতবাড়িতে চলাচলের এ রাস্তাটি জাকারিয়ার নিজের জমি। তাদের উপর রাতেদিনে হরহামেশাই চলে বকাবাদ্য।
সাইনবোর্ড টাঙিয়ে মসজিদ দখল
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৩৩ জেলে উদ্ধার