সবচেয়ে বড় ব্র্যান্ড ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পিএম

মাঠে নিয়মিত গোল করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সামনে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার সুযোগ। মাঠের বাইরেও রোনালদো অন্যদের চেয়ে এগিয়ে। খেলাধুলার জগতে এখন রোনালদো সবচেয়ে বড় ব্র্যান্ড।

পর্তুগিজ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিংয়ের (আইপিএএম) গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। ২০২৫ সালে রোনালদো ব্র্যান্ডের মূল্য পৌঁছেছে ৮৫ কোটি ইউরোয়। ২০২০ সালের পর তার ব্র্যান্ডের দাম ৩২৫ শতাংশ বেড়েছে।

হোটেল, লাইফস্টাইল (আন্ডারওয়্যার, জুতা, পারফিউম), রেস্টুরেন্ট, চুলের ক্লিনিক, জিম ও ফিটনেস এবং ব্যক্তিগত জেট সার্ভিসে এরই মধ্যে সফল ব্যবসায়ী রোনালদো।

এছাড়া জার্মানির একটি ঘড়ির ব্র্যান্ড এবং পর্তুগালে পোর্সেলিন ও সিরামিকস উৎপাদনের সঙ্গেও জড়িত রোনালদো। সম্প্রতি ব্রিটেনের খ্যাতিমান পরিচালক ম্যাথু ভনের সঙ্গে সতন্ত্র একটি ফিল্ম স্টুডিও চালু করেছেন আল নাসরে খেলা এই পর্তুগিজ মহাতারকা।

২০২০ সাল থেকে করা এ হিসাবে একই সময়ে রোনালদোর ম্যাচসংখ্যাও বেড়েছে ৫১ শতাংশ এবং গোলসংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। আইপিএএম মনে করে, আগামী বছরগুলোয় রোনালদোর ব্র্যান্ডমূল্য আরও বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত