বিগ ব্যাশ লিগের (বিবিএল) বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস চোখ রেখেছে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেইনের দিকে। গায়ানাভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে অংশ নিতে যাওয়া তাসমানিয়া-ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে রিশাদের অংশগ্রহণ নিয়ে।
গত মৌসুমে বিবিএল ড্রাফটে রিশাদকে দলে নিয়েছিল হারিকেনস। শাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিবিএলে সুযোগ পেয়েছিলেন ২১ বছর বয়সী এই লেগ স্পিনার। তবে বিপিএলের সময়সূচির সঙ্গে সংঘর্ষ হওয়ায় শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার।
আসন্ন জিএসএলের জন্য রিশাদকে পেতে আগ্রহী হারিকেনস। তবে এবারও তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ, কারণ জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজে থাকবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
এদিকে, গ্লোবাল সুপার লিগের চলতি আসরে বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে কেবল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকেই অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। সদ্য সমাপ্ত বিপিএলের শিরোপাজয়ী ফরচুন বরিশালকে এবারের আসরে ডাক দেওয়া হয়নি।
আম্পায়ারের সঙ্গে অসদাচরণ, এক ম্যাচ নিষিদ্ধ তাওহীদ হৃদয়