ভারত থেকে ১০ হাজার টন চাল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

ভারত থেকে ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ফু থাহনা পানামা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত