পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে অ্যাস্টন ভিলা। জিতেছেও দাপটের সাথে। কিন্তু খেলা শেষে নিশ্চিত হয়ে গেল, অ্যাস্টন ভিলা ৩-২ ব্যবধানে জিতলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যাচ্ছে পিএসজি! কারণ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা জিতেছিল ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-৪ অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাবটিই।
মঙ্গলবার রাতের ম্যাচটির শুরু থেকে অবশ্য পিএসজিই এগিয়ে ছিল। ১১তম মিনিটে আশরাফ হাকিমি আর ২৭তম মিনিটে নুনো মেন্দেজ গোল করে অ্যাস্টন ভিলাকে বিপদে ফেলেন। তখন দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে যাওয়া পিএসজির বিপক্ষে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর শুরু হয় ৩৪ মিনিট থেকে। ইউরি টিয়েলেমানসের শট পিএসজি ডিফেন্ডার পাচোর গায়ে লেগে জালে জড়ায়।
বিরতির পর ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ২-২ করে ফেলেন জন ম্যাকগিন। এর দুই মিনিট পরই ম্যাচে এগিয়ে যায় ভিলা। মার্কাস রাশফোর্ডের কাট ব্যাক থেকে বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি এজরি কনস্টা। এগিয়ে যাওয়ার পর উজ্জীবিত ভিলা একের পর এক আক্রমণ চালায় প্রতিপক্ষের দূর্গে। কিন্তু পিএসজির ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা অন্তত দুটি নিশ্চিত গোল আটকে দেন!
খেলা শেষে রাগে, ক্ষোভে কাছাকাছি একটা পানির বোতল পেয়ে লাথি মারেন অ্যাস্টন ভিলা কোচ উনাই এমিরি। একপর্যায়ে হতাশায় তিনি মাটিতে শুয়েই পড়েন! গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ খেলা শেষে বেশ কিছুক্ষণ মাঠে বসে ছিলেন। এসময় অনেকের চোখেই জল দেখা যায়। অন্যদিকে সেমিফাইনালে ওঠা পিএসজি তাকিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচের দিকে। এই ম্যাচের জয়ী দলই হবে সেমিতে তাদের প্রতিপক্ষ।
আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে
ম্যাচ হেরেও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনা