নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে। তিনি কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পার্শ্ববর্তী বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান কাটার পর বিলে বজ্রপাতে একজন কৃষক মারা যান। 

উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে কৃষকের পরিবারকে সহযোগীতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত