কুমিল্লায় ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে নারীর মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পিএম

কুমিল্লার দেবিদ্বারে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে আলেয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম ওই গ্রামের কৃষক মো. নজরুল ইসলামের স্ত্রী। 

জানা যায়, বিকেলে আলেয়া বেগম জমিতে ধান মাড়াই দিচ্ছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে  ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন মো. ইলিয়াছ বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত