আজ ১৮ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ৫৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সেদিন তিনি একাই যুদ্ধ করে রক্ষা করেন তাঁর সহযোদ্ধাদের প্রাণ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৫টায় আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, সাংবাদিক রুবেল আহমেদ, আরটিভি সাংবাদিক সাদ্দাম হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক অমিত হাসান অপু, মোহনা টিভির প্রতিনিধি মোশারফ হোসেন কবির ও বার্তা বাজারের প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ। এছাড়াও অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল জামে মসজিদে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব কারী মোক্তার হোসাইন ফরিদী।
