অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানী না নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সম্প্রতি তার (ফাওজুল কবির) অধীন মন্ত্রণালয় এবং বিভাগগুলোর সচিবদের কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন ‘সরকার নির্ধারিত অফিসের সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কোনো ধরনের সম্মানি গ্রহণ করা পরিহার করতে হবে।
এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, নির্দেশনা অনুযায়ী রেগুলার মিটিং করার জন্য কোনো টাকা-পয়সা গ্রহণ করা যাবে না। কিন্তু প্রকল্প বা স্পেশাল যে কাজগুলো আছে, যেখানে মিটিংয়ে সম্মানি গ্রহণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার রয়েছে, সে ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
স্বর্ণের দোকানে তল্লাশির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক
বিএনপি জনসম্পৃক্ত দল, এ দল নিয়ে কোনো ষড়যন্ত্র চলে না