জুটি ভাঙলেন খালেদ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পিএম

অবশেষে ভাঙল কাঁটা হয়ে থাকা উইলিয়ামস–মাধেভেরে জুটি। খালেদ আহমেদের ভেতরে ঢোকা বলে ইনসাইড এজ্ড হয়েছেন মাধেভেরে। ভেঙেছে উইলিয়ামস–মাধেভেরের ৪৮ রানের পঞ্চম উইকেট জুটি।

এই উইকেটের সঙ্গে দিনের দ্বিতীয় সেশনের পানি পানের বিরতি দেওয়া হয়েছে।

দারুণ বোলিং করলেও সাফল‍্য পাচ্ছিলেন না সৈয়দ খালেদ আহমেদ। তবে নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন এই পেসার। বোল্ড হয়ে গেলেন ওয়েসলি মাধেভেরে।

অফ স্টাম্পের বাইরের বল ব‍্যাক ফুটে খেলেছিলেন মাধেভেরে। ঠিকঠাক লাইনে যেতে পারেননি। ব‍্যাটের কানা লেগে বল আঘাত হানে স্টাম্পে! ভাঙে ৭৯ বল স্থায়ী ৪৮ রানের জুটি। ৩৩ বলে চারটি জারে ২৪ রান করেন মাধেভেরে।

৪৯.৩ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ১৭৭। এখনও ১৪ রানে পিছিয়ে সফরকারীরা। ক্রিজে শন উইলিয়ামসের সঙ্গী নিয়াশা মায়াভো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত