দোহাজারীতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে সড়কের পাশে দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভোক্তা অধিকার আইনে ৪ দোকানের মালিককে ১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয়ের নেতৃত্বে একদল সেনাবাহিনী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম,  চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, দোহাজারী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুলিশ, গণ্যমাধ্যম কর্মী, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, মহাসড়কের রাস্তা অবৈধভাবে দখল করে আসছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত