দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের ১০ লক্ষ টাকার দাবী পরিশোধ করেছে। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন সমন্বয় কর্মকর্তা মো. ওবায়দুল্লার মৃত্যুতে গোষ্ঠী বীমার দাবী বাবদ এ টাকা পরিশোধ করা হয়।
রবিবার (২৭ এপ্রিল) ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে মুখ্য কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের হিসাব নিয়ন্ত্রক অলক প্রিয় বড়–য়ার নিকট হস্তান্তর উক্ত টাকার চেক হস্তানাতর করেন। এ সময় ন্যাশনাল লাইফের ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বীমা প্রধান কাজী মো. মহসীন উপস্থিত ছিলেন।
