নিয়োগের দাবিতে আমরণ অনশনে গেজেট বঞ্চিতরা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম

৪৩তম বিসিএসের গেজেট থেকে যাদের নাম বাদ পড়েছে অবিলম্বে তাদের নিয়োগ দেওয়ার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন চাকরিপ্রত্যাশীরা।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাবি আদায়ে প্রায় ২০ জন শিক্ষার্থী অবস্থান নেন।

একইসঙ্গে ‘সরকারি চাকরি ভেরিফিকেশন নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। শুরুতে তারা পরীক্ষায় উত্তীর্ণ হলেও পরবর্তীতে তাদের বাদ দিয়েই গেজেট প্রকাশ করা হয়।

সরকার ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সরকারি চাকরিতে ক্যাডার হিসেবে নিয়োগের জন্য প্রথম দফায় যাদের গেজেটভুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে ১৬৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করে ডিসেম্বরে। এ নিয়ে তোলপাড় হয় সেসময়। এই ১৬৮ জনের মধ্যে অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, মানে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী বলে অভিযোগ উঠেছিল।

নিয়মানুযায়ী, বিসিএস পরীক্ষা ও যাচাই- বাছাইয়ের সব ধাপ শেষে সরকার উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত