গতকাল শনিবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ অনুষ্ঠিত হলো ‘কিডলন প্রেজেন্টস জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট প্ল্যাটফর্ম টুইম্বলের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের স্বপ্ন ও সৃজনশীলতাকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়া।
ডিজিটাল যুগে শিশু-কিশোরদের প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১২টি বিভাগে ১২ জন প্রতিভাবানকে সম্মাননা দেওয়া হয়। সবমিলিয়ে ৩৬ জন শিশু-কিশোর পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ, কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশন প্রধান মো. আব্দুল কাইয়ুম, ইউনেসকো ঢাকা অফিসের সংস্কৃতি বিভাগের প্রধান ও লেখক কিজ্জি তাহনিন, ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ, উন্মাদের সহকারী সম্পাদক মোরশেদ মিশু, সাংবাদিক দীপ্তি চৌধুরী এবং মাসতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান।
জুরি বোর্ডে ছিলেন গ্রামীণ ডানোন শক্তি+ এর পরিচালক সুরাইয়া সিদ্দিকা, কনটেন্ট নির্মাতা রবিন রাফান এবং 2ts ক্রিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক তানিয়া তাসলিমা।
অনুষ্ঠানে দেশব্যাপী বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা শামিম আশরাফ বলেন, ‘শিশুদের মেধা ও সৃজনশীলতাকে স্বীকৃতি জানাতেই এই আয়োজন। ভবিষ্যতেও শিশুদের উন্নয়নে এমন উদ্যোগ চলমান থাকবে।’
কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম জানান, ‘শিশু সাংবাদিকতা, কনটেন্ট ক্রিয়েশন, উদ্ভাবন ও প্রযুক্তি, সামাজিক অবদান, চিত্রাঙ্কন, উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক, সেরা শিক্ষক, সেরা স্কুল, পরিবেশবিষয়ক কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা এবং শিশু শিল্পীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিশুদের পাশে থাকতে কিডলন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। শিশু সুরক্ষা আমাদের একটি অগ্রাধিকারপ্রাপ্ত সেবা।’
নারায়ণগঞ্জে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন