নড়াইলের কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয়ভাবে তৈরি ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজন আটক হয়েছেন। পরে আটকদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৫ মে) ভোরে উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০), হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ (৪০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিওিতে কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, চারটি চাপাতি, একটি বল্লাম, চারটি টেটা উদ্ধার করে সেনাবাহিনী।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে এনসিপি নেতাসহ আটক ৪
৫৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ৭ বার দলবদল