সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ

দায়িত্বে অবহেলায় দুই কর্মকর্তা বরখাস্ত, একজন প্রত্যাহার

আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:৪১ পিএম

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন অতিরিক্ত এসপি তাহসিনা আরিফ, এসআই মো. আজহারুল ইসলাম, এটিএসআই মো. সোলায়মান।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের নয় মাস পর গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যান মো. আবদুল হামিদ। ইমিগ্রেশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, তার দেশত্যাগে কোনও নিষেধাজ্ঞা ছিল না, সেকারণে তাকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত