নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পরোয়ানা নিয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ডিএমপি। বৃহস্পতিবার (৮ মে) রাতে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
এর আগে সন্ধ্যায় সেই সুমনের বাসায় ওয়ারেন্ট নিয়ে গিয়েছিল তেজগাঁও থানা পুলিশ।
এগারো বছর আগে ‘আইনশৃঙ্খলা বাহিনী’ পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন সাজেদুল ইসলাম সুমন। তিনি ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন সুমন। সেদিন তার সঙ্গে ছিলেন আরও পাঁচজন। নিখোঁজের কিছুক্ষণ পরেই খবর পায় পরিবার। এর পর থেকে আশপাশের থানা, ডিবি অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলেন তারা। কিন্তু এখন পর্যন্ত সুমনের সন্ধান দিতে পারেননি কেউ
