বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:৫১ পিএম

বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর শান্তিনগরে একটি হোটেলে সভায় বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দৈনিক বাঙলার জাগরণের সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন।

সভায় বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক ইকোনমিক এক্সপ্রেসের সম্পাদক আমির হোসেন জনি, জাতীয় অর্থনীতির সম্পাদক এমজি গোলাম কিবরিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা বার্তার সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাসিক চিন্তা ভাবনার সম্পাদক ডক্টর আ ই ম নেছার উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এস এম মোরশেদ, স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, দৈনিক ফেনীর সময়'র সম্পাদক মো. শাহাদাত হোসেন, দৈনিক প্রথম ডাক'র সম্পাদক এ কে এম গোলাম সরওয়ার।

কলকণ্ঠের সম্পাদক অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান, বীর মুক্তিযোদ্ধা দৈনিক ফ্রাইডে নিউজের সম্পাদক এমন এ রাজ্জাক, বৈশাখী বাণীর সম্পাদক গোলাম ছার‌ওয়ার রিপন, সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক মো. মামুনুর রশিদ, সাপ্তাহিক পরশুরামের সম্পাদক মাহবুবুল হক মাহবুব, রায়পুর দর্পণের সম্পাদক মো. ইসমাইল হোসেন শামীম, সাপ্তাহিক নব জাগরণের সম্পাদক আবু তাহের পাটোয়ারী, সাপ্তাহিক নতুন অর্থনীতি’র সম্পাদক মো. নাসির উদ্দিন, সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের সম্পাদক সামসুদ্দোহা সোহাগ, দৈনিক বঙ্গ সংবাদের সম্পাদক ডা. মির্জা মহিবুল হাসান, দৈনিক আজকের পদ্মা’র সম্পাদক মোর্শেদ মজুমদার কাজল, মাসিক গিরিপথ এর সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান প্রমুখ।

সভায় সংগঠনকে ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সম্পাদকগণ তাদের মতামত তুলে ধরেন। এ সময় তারা নোয়াখালীকে বিভাগ ঘোষণার পাশাপাশি তিন জেলায় বিমান বন্দর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেন।

বক্তারা সংবাদপত্র শিল্প রক্ষা ও বৃহত্তর নোয়াখালী সম্পাক পরিষদের সদস্যসহ গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত