ইন্টেরিয়র সেবায় বিশেষ সুবিধা দিতে চুক্তিবদ্ধ হলো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) মাধ্যমে ইবিএল কার্ডধারীরা বার্জারের পেইন্টিং ও ইন্টেরিয়র ডিজাইন সেবার ওপর বিশেষ ছাড়সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ইবিএলের কাস্টমারেরা যাতে সহজে ও কম খরচে তাদের ঘর সুন্দর করে সাজাতে পারে, তা নিশ্চিত করতেই এধরণের উদ্যোগ নেয়া হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গুলশান অ্যাভিনিউতে অবস্থিত ইবিএলের হেড অফিসে অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবুল কাসেম মো. সাদেক নাওয়াজ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফারজানা কাদের - অ্যাক্টিং হেড অব রিটেইল অ্যালায়েন্স – ইবিএল এবং সাব্বির আহমদ - জেনারেল সেলস ম্যানেজার, কর্পোরেট সেলস অ্যান্ড সার্ভিস – বার্জার। এছাড়া বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি হেড - ব্র্যান্ডস, সাঈদ শরীফ রাসেলসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্জার পেইন্টসের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ বলেন, ‘আমরা ইবিএল-এর সাথে কাজ করতে পেরে আনন্দিত এবং তাদের কার্ডধারীদের আমাদের এক্সপেরিয়েন্স জোনগুলোতে স্বাগত জানাই। এখানে তারা ঘরকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজনীয় সবকিছু এক জায়গাতেই পাবেন।’
