হিলি সীমান্ত থেকে ড্রোন উদ্ধার, পুলিশের ধারণা ভারতের

আপডেট : ১৫ মে ২০২৫, ০৩:০২ পিএম

দিনাজপুরের হিলিতে ঘাসুড়িয়া সীমান্তের পাশে একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল ড্রোন উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে এটি ভারতীয় ড্রোন হতে পারে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে স্থানীয়রা ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ড্রোনটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধানক্ষেতে কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। এ সময় একটি ড্রোন পেয়ে তিনি সেটা বাড়িতে নিয়ে যান। পরে পুলিশকে বিষয়টি জানালে রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল ড্রোনটি নিয়ে আসে।

তিনি আরও বলেন, যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কিভাবে, কোথা থেকে ড্রোনটি এলো তদন্ত করে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত