মাত্র চারদিন আগেই কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। এবার তিনি নিজেই পদ হারালেন। আদালতের এক আদেশে তিনি বরখাস্ত হয়েছেন।
সিবিএফের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন এদনালদো রদ্রিগেজ। ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রিও ডি জেনেইরোর আদালতের বিচারক গাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো এই সিদ্ধান্ত দেন। পাশাপাশি সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনার জন্য আদালত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আদেশ দিয়েছেন।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরেও রদ্রিগেজকে অপসারণ করেছিল আদালত। পরে বিচারপতি গিলমার মেন্ডেজের রায়ে এক মাস পর তিনি আবারও দায়িত্বে ফিরে এসেছিলেন। এদিকে রিয়াল কোচ আনচেলত্তিকে নিয়োগ দেওয়ায় গত ৬০ বছরে ব্রাজিল ডাগআউটে এই প্রথম কোনো বিদেশি কোচ দেখা যাবে। বিদেশি কোচের বিষয়টি মেনে নিতে পারেননি দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন।
রোনালদোর আগেই সৌদি লিগের শিরোপা জিতলেন বেনজেমা
নারী ফুটবলারদের বেতন কিরণের পেটে; গড়েছেন টাকার পাহাড়!