ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শেষ মুহূর্তে এসে দিল্লি ক্যাপিটালসে ডাক পান মোস্তাফিজুর রহমান। বিসিবিতে অনাপত্তিপত্র এর আবেদন করেছিলেন বাংলাদেশি এই পেসার। এর আগে জানা গিয়েছিল জাতীয় দলের দায়িত্ব পালন শেষে আইপিএলে খেলতে পারবেন মোস্তাফিজ। আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের অনাপত্তিপত্র নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই মাসের ১৮-২৪ তারিখ পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে ফিজকে। আগামীকাল আরব আমিরাতের সঙ্গে হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি খেলে তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন।
আইপিএলে জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক-এর বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নেয় দিল্লি। দলটির পরের ম্যাচ ১৮ মে গুজরাটের বিপক্ষে। ১৭ মে ম্যাচ খেলার পর মোস্তাফিজ বিমান ভ্রমণ করে সেই ম্যাচ খেলতে পারেন কিনা সেটাই এখন দেখার।
এক মৌসুমে তিন ট্রফি জয়ের রহস্য জানালেন বার্সা কোচ