রাজধানীতে ফিনিক্স কনভেনশন সেন্টারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক গালা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যাধুনিক এই কনভেনশন সেন্টারটির উদ্বোধন করা হয়। তেজগাঁও এলাকায় ফিনিক্স প্লাজার এ ভেন্যুর মূল স্লোগান— ‘Where Events Rise to New Heights’।
এই সেন্টারে করপোরেট সম্মেলন, সামাজিক আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর উপযোগী এই কেন্দ্রটি ঢাকায় ইভেন্ট ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে।
এদিকে অনুষ্ঠানটির শুরুতে ‘রিবন জয়েনিং সিরিমনি’ ও কেক কেটে অতিথিরা সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পরে অতিথিদের ভেন্যুর বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়। তারা হলরুম, অভ্যন্তরীণ নকশা, সাউন্ড সিস্টেম, লাইটিং ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সুবিধাগুলো ঘুরে দেখেন।
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ফিনিক্স কনভেনশন সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব বলেন, আমাদের ঢাকায় যে কয়টি কনভেনশন সেন্টার রয়েছে সেগুলোর মধ্যে গেলে অনেক ভিড় দেখা যায়। সে দিক গুলো বিবেচনা করে আমরা কোলাহলমুক্ত পরিবেশে এই সেন্টারের যাত্রা শুরু করেছি। সব রকমের প্রোগ্রাম এই কনভেনশন সেন্টারে করা যাবে। এখানে ৫টি লিফট রয়েছে। দুটি বিশাল হল রুম রয়েছে। যেখানে ২ হাজার লোক একসঙ্গে বসতে পারবে।
তিনি আরও বলেন, আজ থেকে বুকিং নেওয়া হবে। তাছাড়া এই সেন্টারে সব শ্রেণির মানুষ এখানে প্রোগ্রাম করতে পারবে। কম খরচে সব রকমের প্রোগ্রাম করা যাবে এই সেন্টারে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ব্যাংকিং খাত, করপোরেট ও শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পীসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
