নান্দাইল

দোকান খুলতে এসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

আপডেট : ১৭ মে ২০২৫, ০২:০৭ পিএম

ময়মনসিংহের নান্দাইলে নিজ ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে নান্দাইল বাজারে এই ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সিংদই ফকির বাড়ির মজনু ফকিরের ছেলে।

নিহতের চাচা লিটন জানান, সকাল বেলা একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। পরে সে তার দোকানে চলে যায়, আমি চলে যাই আমার কাজে। কিছুক্ষণ পর একজন ফোন করে বলে স্বাধীন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আমি মনকে বোঝতে পারছি না।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি জানতে পেরেছি। খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত