নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক (বরখাস্ত) মো. নাইমুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গত বছর ৫ আগস্ট থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিছু বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছিলেন। এর ধারাবাহিকতায় তিনি ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
এতে আরও বলা হয়, এ ধরনের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি তার কিছু সহযোগীসহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।
বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আনুষাঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে আইএসপিআর জানায়।
‘বড়ভাই’ না মানায় কিশোর গ্যাংয়ের হামলা, লাইফ সাপোর্টে কলেজছাত্র