অগ্নি দুর্ঘটনার কবলে বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

আপডেট : ১৭ মে ২০২৫, ১০:২৩ পিএম

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও অগ্নি দুঘর্টনার শিকার হয়েছেন। ১৫ মে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। ৪৭ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডারকে ব্রাজিলের একটি আইসিইউতে রাখা হয়েছে। দুর্ঘটনার লুসিওর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, লুসিও'র জ্ঞান আছে এবং তার অবস্থা স্থিতিশীল।

লুসিওর ব্রাজিলের জার্সিতে ২০০০ সালে অভিষেক হয়। তিনি ২০০১ সালে বায়ার লেভারকুসেনে যোগ দেন। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতেন। জিতেছেন দুটি কনফেডারেশন কাপও। ২০০৯ সালে ইন্টার মিলানে যোগ দিয়ে হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। লুসিও ২০২০ সালে ২৩ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত