সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সেঞ্চুরি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু অধিনায়ক লিটন দাসসহ বাকিরা বড় রান করতে পারেননি। বোলিংটাও হয়নি ঠিকঠাক। তাই দুর্বল দলটির বিপক্ষে বড় জয় প্রত্যাশিত হলেও সেটা আসেনি। তাই ম্যাচ জিতেও আক্ষেপের কথা শোনালেন অধিনায়ক লিটন।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে উইকেট থাকা সত্ত্বেও শেষ তিন ওভারে মাত্র ২২ রান তুলতে পেরেছে বাংলাদেশ। এটা নিয়েই ম্যাচ শেষে আক্ষেপ জানালেন লিটন, ‘অবশ্যই (ভালো স্কোর ছিল)। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। (পারভেজ হোসেন) ইমন যেভাবে ব্যাটিং করেছে, খুবই দারুণ ছিল। তবে আমাদের আরও ভালোভাবে শেষ করতে হবে। কারণ শেষ তিন ওভারে আমরা তেমন বেশি রান করতে পারিনি।’
১৯১ রান তুলেও বাংলাদেশ প্রায় হারতে বসেছিল। ৩ উইকেটে ১৩১ রান তুলে ফেলেছিল স্বাগতিকরা। ৪২ বলে যখন ৬১ রান প্রয়োজন, তখনই বাংলাদেশের বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তাই বোলারদের প্রশংসা করতে ছাড়েননি লিটন, ‘অবশ্যই (বোলারদের কৃতিত্ব)। আমি জানি, যে কোনো সময় আমার বোলাররা ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের বোলারদের শক্তি আমি জানি। আরব আমিরাতের ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে। তাদেরকে কৃতিত্ব দিতেই হবে।’
গণিতে দুর্বল, ইংরেজিতে লেটার, দেখে নিন কোহলির মার্কশিট
পিএসএলে ফিরে উচ্ছসিত সাকিব ভক্তদের দিলেন বার্তা