বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট স্থগিত

আপডেট : ১৮ মে ২০২৫, ০৫:৫০ পিএম

ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান।

আজ রবিবার (১৮ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার’ নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কিনে রেখেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সে জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত