মিছিলের সময় গুলিস্তান থেকে নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মী আটক

আপডেট : ১৮ মে ২০২৫, ০৮:২০ পিএম

রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। আজ রবিবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার নয় মাসের মাথায় গত ১২ মে দলটি, এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত