প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান মলতেন গ্রুপ করপোরেশনের সাথে তিন বছরের চুক্তি করেছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
দুপুরে বাফুফে ভবনে দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম ও জাপানি মলতেন গ্রুপ করপোরেশনের তাকাসি ওজাকি। এই চুক্তির ফলে আগামী তিন বছর বিনামূল্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে।
ফুটবলগুলো জাতীয় দল, বয়সভিত্তিক দল, ঘরোয়া টুর্নামেন্টগুলোয় ব্যবহার করবে বলে জানিয়েছেন ফাহাদ করিম। এই চুক্তির ফলে আনুমানিক হিসেবে মোটা অঙ্কের অর্থ সাশ্রয় হবে বলে জানান তিনি, “গত বছর আমাদের ৩ হাজার ১৩০টি ফুটবল কিনতে হয়েছে। এ জন্য আমাদের খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। মলতেনের সাথে চুক্তির ফলে আমাদের এই দিকটায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।”
'চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে প্রতি বছর মলতেন আমাদের ৪ হাজার ফুটবল দিবে। এর মধ্যে দুই হাজার ফুটবল তারা ফ্রি দিবে এবং বাকি দুই হাজার ফুটবল এএফসির সদস্যরা যে ছাড়ে পায়, সেটা আমরা পাব এবং এর সঙ্গে আরও ডিসকাউন্টে দিবে। ফলে আগামী তিন বছরে আমাদের দেড় কোটি টাকা সাশ্রয় হবে' জানান তিনি।
পেলে-ম্যারাডোনাকে ছাপিয়ে ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি