কিউইদের বিপক্ষে এগিয়ে থেকেই দিন শেষ করলেন নুরুলরা

আপডেট : ২৩ মে ২০২৫, ০৫:৫০ পিএম

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এগিয়ে থেকেই তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশের ‘এ’ দল। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৩৫৭ রানের জবাবে অতিথিরা তুলেছে ৪ উইকেটে ২৭৭ রান। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে কিউইরা পিছিয়ে আছে ৮০ রানে।

মিরপুরে আজ শুক্রবার চার দিনের আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে ৬২ ওভার। ১৪০ বলে ৮৩ রানে অপরাজিত আছেন নিক কেলি। এছাড়া ওপেনার কার্টিস হেফি খেলেছেন ২০৩ বলে ৭১ রানের ইনিংস। তিনে নেমে অধিনায়ক জো কার্টারও ৬২ রান করেছেন। মিডল অর্ডারে ৪৪ রানে অপরাজিত আছেন ম্যাথু বয়েল।

বাংলাদেশের হয়ে বল হাতে আজ সফল হয়েছেন খালেদ আহমেদ। ১৭ ওভার বল করে ১ মেডেনসহ ৭৮ রান খরচায় এই পেসার নিয়েছেন ৩ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন সাইফ হাসান। এছাড়া নাঈম হাসান, নাসুম আহমেদ এবং হাসান মুরাদ কোনো উইকেট পাননি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত