মিঠাই

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:৪০ এএম

রেসিপি দিয়েছেন তৃপ্তি রায়

মিহি দানার লাড্ডু

উপকরণ

ধাপ : ১

বেসন ১ কাপ, সুজি ২ টেবিল চামচ, জর্দার রং আধা চা চামচ, পানি দেড় কাপ।

ধাপ :  ২

চিনি ২ কাপ, পানি ১ কাপ, এলাচ ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এখন তেল গরম করে ঝাঁজরি চামচে মাখানো বেটার নিয়ে কড়াইয়ের ডুবো তেলে দানা দানা করে ভেজে তুলে রাখুন। এবার দ্বিতীয় ধাপের সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করে রাখুন। মিহিদানা ভাজা হয়ে গেলে সিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিন। ঠা-া হলে এর মধ্যে  ঘি মাখিয়ে গোল গোল লাড্ডু বানিয়ে নিন।

মাওয়ার লাড্ডু

উপকরণ

মাওয়া ৪ কাপ, মিহি চিনি ১ কাপ, ঘি ১ কাপ, খাবার রং ১ চিমটি। 

যেভাবে তৈরি করবেন

মাওয়ার চার ভাগ করে তিন ভাগে রং মেশান এবং ১ ভাগ সাদা রেখে দিন। এবার রং মেশানো মাওয়ার সঙ্গে বাকি উপকরণ এক সঙ্গে মিশিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিন। বানানো লাড্ডু সাদা মাওয়ায় গড়িয়ে পরিবেশন করুন।

বালুশাহী

উপকরণ

ময়দা দেড় কাপ, বেকিং সোডা ১ চা চামচ, দই ২ টেবিল চামচ, তেল বা ঘি ৩ টেবিল চামচ, চিনির সিরা ১ কাপ, পানি ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ ২টা।

যেভাবে তৈরি করবেন

সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে ডো বানিয়ে নিন। এই ডো দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে বেলে রাখুন। রুটির মধ্যে মাওয়া দিয়ে গোলা বানিয়ে এরপর হাত দিয়ে চ্যাপ্টা করে নিন। কড়াইয়ের গরম তেলে বাদামি করে ভেজে উঠিয়ে রাখুন। এরপর সিরার মধ্যে কিছুক্ষণ রেখে উঠিয়ে মাওয়াতে গড়িয়ে পরিবেশন করুন।

পেস্তা বাদামের ক্ষীর

উপকরণ

পোলাওয়ের চাল আধা কাপ, ঘন দুধ ২ লিটার, পেস্তা বাদাম বাটা ১ কাপ, কেশর ১ গ্রাম, চিনি আধা কাপের একটু বেশি, এলাচ  টা, লং ৬টা, দারুচিনি ১ টুকরো,  কিশমিশ ১ চা চামচ, কাঠবাদাম কুচি ১ টেবিল চামচ, ঘি সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

গরম দুধ নিয়ে তাতে কেশর ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এতে কেশরের ভালো ভাবে বের হয়ে যাবে। এবার ভেজানো কেশর দুধের সঙ্গে মিশিয়ে তাতে এলাচ, দারুচিনি ও লং দিয়ে গরম করুন। দুধ ফুটে উঠলে তাতে চাল আর সব বাটা বাদাম একসঙ্গে দিয়ে অনবরত নাড়তে থাকুন। চুলার আঁচ মাঝারি রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন হাঁড়িতে লেগে না যায়। চাল ফুটে উঠলে চিনি দিয়ে দিন। চিনি পানি শুকিয়ে এলে তাতে বাকি সব উপাদান দিয়ে দিন। নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে বাকি আস্ত বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

মতিচুরের লাড্ডুর পায়েশ

উপকরণ

মতিচুরের লাড্ডু আধা কেজি, দুধ ৫ লিটার, চাল ১ কাপ, ঘি সিকি কাপ, চিনি ১ কাপ, এলাচ ৪টা, লং ৮টা, দারুচিনি ২টা, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ সবগুলো ১০ পিস করে।

যেভাবে তৈরি করবেন

দুধ গরম করে তাতে লং, দারুচিনি আর এলাচ দিয়ে জ্বাল দিন। অল্প আঁচে জ্বাল দিয়ে অধেক হলে তাতে চাল দিয়ে দিন। চাল ফুটলে তাতে চিনি দিয়ে অপেক্ষা করুন চাল সিদ্ধ হয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত। মাখা মাখা হলে পরে তাতে মতিচুরের লাড্ডু ভেঙে দিয়ে দিন। এরপর ঘি দিয়ে দিন। নামানোর আগে বাকি সব বাদাম ও কিশমিশ দিয়ে নামিয়ে ঠা-া করে পরিবেশন করুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত