ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে গতকালও ব্যাট করছিলেন সিকান্দার রাজা। ফিফটি করে এমন সময় আউটও হয়েছিলেন। তবে সেই ম্যাচ খেলেই পাকিস্তানের বিমান ধরেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। যেন নটিংহ্যাম থেকে দৌড়ে ফিরেছেন লাহোর কালান্দার্সের শিবিরে। আর ফিরেই তিনি খেলতে নামছেন পিএসএলের ফাইনালে।
তার আগমনে ফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। তবে রিশাদ হোসেন টিকে গেছেন একাদশে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচ শুরু হওয়ার কথা। তার আগে টস জিতে কোয়েটা গ্ল্যাডিয়টর্স ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে।
সাকিব-রিশাদদের পিএসএল ফাইনাল আজ