ফিফা আসিয়ান কাপের রোমাঞ্চকর মঞ্চে হারানোর কিছু নেই, তবুও প্রাপ্তির শেষ প্রচেষ্টায় নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে আসর শুরু করা লাল-সবুজরা পরের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও ১-০ গোলে হোঁচট খায়। এতে স্বাগতিকদের এই ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
প্রতিপক্ষ ইন্দোনেশিয়া অবশ্য বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে; দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিকরা ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই আজ লাল-সবুজদের মুখোমুখি হবে। অন্যদিকে, গ্যালারির তুমুল উত্তাপ ও প্রতিপক্ষের বাড়তি চাপের মাঝে নিজেদের ফেরাতে মুখিয়ে আছে হামজা-জামালরা।
আগের ম্যাচের একাদশ থেকে কেবল একট পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনকে বেঞ্চে রেখে মূল একাদশে জায়গা দেওয়া হয়েছে শাহরিয়ার ইমনকে। ইমনের বাঁ প্রান্তে খেলবেন শুকি ইতোফুসা এবং ডান প্রান্তে রাকিব হোসেন।
মাঝমাঠে যথারীতি আছেন হামজা চৌধুরী, শমিত সোম এবং অভিজ্ঞ কাপ্তান জামাল ভূঁইয়ারা। বাকি লাইনআপ আগের ম্যাচের মতোনই।
ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশ:
গোলকিপার: মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ
মিডফিল্ডার: হামজা চৌধুরী, শমিত সোম ও জামাল ভূঁইয়া (অধিনায়ক)
ফরোয়ার্ড: শুকি ইতোফুসা, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন
শৃংখলা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো