রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে একটি পোশাক তৈরি কারখানায় বিদ্যুস্পৃষ্টে আলমগীর খালাসি (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
কারখানা কর্মচারী রোহান জানান, রায়েরবাগ রানা পেট্রোল পাম্পের পিছনে অবস্থিত সজিব গার্মেন্টস নামে একটি ছোট কারখানার মালিক আলমগীর। সকালে কারখানায় আসার পর মেশিন থেকে বিদ্যুতায়িত হন তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হয়।
তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঝালকুড়ি এলাকায়। বাবার নাম হাসেম খালাসী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
ঢাবির ভর্তিতে বিশেষ সুবিধা পাবে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবার 