সরকারের সঙ্গে সেনাবাহিনীর মতপার্থক্য হয়নি: সেনা সদর

আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:৫৮ পিএম

'দেশের সার্বভোমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর, সরকারের নির্দেশনা মেনেই কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সরকারের সঙ্গে কোনও মতপার্থক্য হয়নি। জাতীয় নিরপত্তা বিঘ্নিত হয় এমন কোনও কাজে নিজেদের জড়িত রাখবে না সেনাবাহিনী।'

আজ সোমবার সেনা সদরের ব্রিফিংয়ে এসব কথা বলা হয়েছে।

সেনা সদর আরও বলেছে, পুশইন কোনোভাবেই কাম্য নয়। সেনাবাহিনীর যুক্ত হওয়ায় প্রয়োজন হলে সরকারের নির্দেশনায় যুক্ত হবে। তবে সক্রিয়ভাবে কাজ করছে বিজিবি।

ব্রিফিংয়ে বলা হয়, একটি পোশাক কারখানায় কুকি চিন বা কে এনএনএ'র ৩০ হাজার ইউনিফর্ম পাওয়ার বিষয়ে সেনা সদর বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ব্রিফিংয়ে সেনাবাহিনী জানায়, গত একমাসে কেএনএফের ১ হাজার ৯৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ১৪ হাজারের বেশি কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৪ হাজারের বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত