ঈদুল আযহায় আসছে পলাশের গান "ভালোবাসি ময়না"

আপডেট : ২৭ মে ২০২৫, ০৪:০৪ পিএম

সৌদি আরবে বাংলা গানের জনপ্রিয় প্রবাসী কণ্ঠশিল্পী আনিসুর রহমান পলাশ এর আসছে "ভালবাসি ময়না" এর এলবাম। ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও সংগীতকে ভালোবেসে একের পর এক ভালবাসার গান উপহার দিয়ে যাচ্ছে জীবিকার টানে পরিবার-পরিজন প্রিয়জনদের ছেড়ে আসা এই প্রবাসী শিল্পী। আনিসুর রহমান পলাশের ভালবাসার গান ভালোবাসি ময়না শিরোনামে আসছে। 

এই গানের ব্যাপারে আনিসুর রহমান পলাশ বলেন, প্রিয় ভালোবাসার মানুষ হাজারো মাইল দূরে থাকা ময়নার জন্য গানটি করেছি, তিনি বলেন ময়না কে নিয়ে অনেক সপ্ন আমার,অনেক ভালোবাসি তাকে,মনের কথা গুলো এই গানে সুরে সুরে গাওয়ার চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে।ইতিমধ্যে গানের কাজ সম্পন্ন হয়েছে। 

গানটির কথা ও সুর আনিসুর রহমান পলাশ নিজেই করেছেন ,খুব শীঘ্রই রংধনু স্টুডিও থেকে গানটি রিলিজ হবে, সবকিছু ঠিক থাকলে ঈদের আগেই গানটি রিলিজ হবে, এ আর পলাশ ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হবে, গানটির সংগীত পরিচালক দেবাশীষ দেবু।ভিডিও ডিরেক্টর ছিলেন, সাগর আহমেদ। গতকাল লোহিত সাগর তীর বন্দর নগরী জেদ্দা'র একটি হোটেলের কনফারেন্স হলে ভালোবাসি ময়না গানটির পোস্টার উন্মোচন কালে তিনি এ কথা বলেন,মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক হানিফ সরকার উজ্জ্বল এর পরিচালনায় এবং সাংবাদিক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, সৌদি বাংলাদেশ ইনভেস্টর এসোসিয়েশন এর সদস্য সচিব হাজী সালাহউদ্দিন, সাংবাদিক মাসুদ সেলিম, সাজিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ফকির আল আমিন,কাউসার আব্দুস সালাম, রফিক চৌধুরী,আনোয়ার হোসেন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, ও বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন তওয়াব গ্রুপ ও সবুজ বাংলা রেস্টুরেন্ট মক্কা ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত