হামজা শমিতের সঙ্গে ফাহামিদুলও ডাক পেলেন জাতীয় দলে

আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:৪৮ পিএম

হামজা চৌধুরীর সাথে শমিত সোম ও তরুণ ফাহামিদুল ইসলামকে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ২৬ জনের দল ঘোষনা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। 

আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের সঙ্গে এই ম্যাচ হবে। একই ভেন্যুতে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল বৃটেন প্রবাসী হামজা চৌধুরীর। তবে কানাডা প্রবাসী শমিত সোম এবং ইতালির ফাহামিদুল ইসলাম এই প্রথম ডাক পেলেন লাল-সবুজকে প্রতিনিধিত্ব করতে। 

এ ছাড়া ফরোয়ার্ড সুমন রেজা ফিরলেন অনেকদিন পর। ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়। 

আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহামিদুল ইসলাম। বাংলাদেশ বিমানে ইতালির রোম থেকে আজ সকাল আটটা নাগাদ তিনি ঢাকা পৌছান। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন। ৪ জুন আসার কথা সামিত সোমের। 

২৬ জনের দল

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন। 

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: শমিত সোম, ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা। 

বাংলাদেশ দল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত