ব্রিটেনের এমা রাডুকানুকে গুঁড়িয়ে ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠলেন ইগা সোয়ানতেক। বিশ্বের সাবেক এক নম্বর ৬-১, ৬-২ সেটে এমাকে হারিয়েছেন। এছাড়া ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ভারতের ইউকি ভাম্বরি। প্রথম রাউন্ডে জয় পেয়েছে রোহন বোপান্না-অ্যাডাম পাভলাসেক জুটি।
এদিন সোয়ানতেকের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেননি ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা। ম্যাচের প্রথম থেকেই দাপট ছিল চার বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়নের। ২০২২ সাল থেকে রোলঁ গারোতে অপরাজিত সোয়ানতেক এদিন চ্যাম্পিয়নের মতোই খেলেছেন। তবে সোয়ানতেক তিনটি ডাবল ফল্ট করলেও সেই সুবিধা কাজেই লাগাতে পারেননি রাডুকানু।
১ ঘণ্টা ১৯ মিনিটের লড়াইয়ে এমাকে দেখে একবারও মনে হয়নি যে, তিনি সিওনতেককে চাপে ফেলতে পারবেন। হয়েছেও তাই। ম্যাচের চতুর্থ গেমেই ব্রিটিশ খেলোয়াড়ের সার্ভিস ভেঙে দেন সোয়ানতেক। বাকি ম্যাচটা তখনই সহজ হয়ে যায়। ৩৯ মিনিটে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেট জিততে সময় নেন ৪১ মিনিট।
দ্বিতীয় সেটেও তৃতীয় গেমে রাডুকানুর সার্ভিস ভাঙেন সোয়ানতেক। সপ্তম গেমেও ঘটে একই ঘটনা। অন্যদিকে পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভাম্বরি। সঙ্গী আমেরিকার রোবের্ট গ্যালোওয়েকে নিয়ে ৬-৩, ৬-৭ (৮-১০), ৬-৩ ব্যবধানে হারিয়েছেন জার্মানির হেনড্রিক জেবেনস এবং নেদারল্যান্ডসের রবিন হাস জুটিকে। বোপান্না এবং তার চেক জুটি ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-১ ব্যবধানে হারিয়েছেন আমেরিকার রবার্ট ক্যাশ-জি ট্র্যাকি জুটিকে।
ফ্রান্সের কোচ হওয়ার তর সইছে না জিদানের
‘২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে’
লিটন বললেন ‘সামনে আরও দুটি ম্যাচ আছে’