বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহামদ হেলাল উদ্দীন বলেছেন, বাকশালী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া। এখন পর্যন্ত দেশের যে মৌলিক উন্নয়ন হয়েছে তার ভিত্তি শহীদ জিয়া গড়েছিলেন। আর যতগুলো সংস্কার হয়েছে তার সবগুলোই করেছে বিএনপি তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার।
আজ বৃহস্পতিবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা-পৌরসভা বিএনপি ও অংগ- সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি রকথা বলেন।
ব্যারিস্টার হেলাল বলেন, একাত্তরে পাকবাহিনীর নির্মম ও পৈশাচিক আক্রমণে দিশেহারা জাতির মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। দেশের ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছিলেন শহীদ জিয়া। তার সৎ ও দক্ষ নেতৃত্ব বিশ্বদরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছিল।
মীর হেলাল আরও বলেন, দীর্ঘ সতের বছর যাবৎ একটি ভোটবিহীন অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি। গুম, খুন, অত্যাচার নির্যাতনসহ করে এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে বিএনপিই মাঠে ঠিকে আছে। যদি আবার কোনও নতুন ষড়যন্ত্র দেখতে পায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে রাজপথেই অবস্থান নিবে বিএনপি।
বিএনপিই জনগণের আশা ভরসার কেন্দ্রস্থল বলে উলেখ করে মীর হেলাল বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম চেয়ারম্যান, বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব খাঁন।
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চোর সন্দেহে যুবককে গণধোলাই
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: জাপানে ড. ইউনূস